সোমবার , ১৩ জুলাই ২০২৬

শাহ্ নাফিউল্লাহ সৈকত, ময়মনসিংহ

প্রকাশিত: ১৮:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোট: ময়মনসিংহে সেনাবাহিনী প্রধানের সভা

নির্বাচন ও গণভোট: ময়মনসিংহে সেনাবাহিনী প্রধানের সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬কে সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহ সফর করেছেন। সফরকালে তিনি নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। 

সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার পাশাপাশি নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

এর আগে সফরের অংশ হিসেবে তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

 

সর্বশেষ

জনপ্রিয়