সোমবার , ১৩ জুলাই ২০২৬

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ২৯ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝেও পাকিস্তান বুকিং করল কলম্বোর টিকিট

বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝেও পাকিস্তান বুকিং করল কলম্বোর টিকিট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখন মাত্র দশ দিন বাকি। পাকিস্তান দল এখনও নিশ্চিত করেনি তারা বিশ্বকাপে অংশ নেবে কি না। পিসিবি এই বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল (শুক্রবার) অথবা সোমবার জানাবে।

এর মাঝেই পাকিস্তান বিশ্বকাপে খেলার জন্য শ্রীলঙ্কার কলম্বো যাত্রার টিকিট বুক করেছে। দলটি আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। ধারণা করা হচ্ছে, এর আগেই পিসিবি প্রধান মহসিন নাকভি দলটির অংশগ্রহণ চূড়ান্ত করবেন।

সূত্রের বরাত দিয়ে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করেছে। আশা করা হচ্ছে, শুক্রবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নাকভি। এর পেছনে মূল কারণ হলো বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংহতি প্রকাশ।

সর্বশেষ

জনপ্রিয়