সোমবার , ১৩ জুলাই ২০২৬

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৩০ জানুয়ারি ২০২৬

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে।

এর আগে গতকাল দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

শুক্রবার ( ৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ (শুক্রবার) ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়