সোমবার , ১৩ জুলাই ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ৩০ নভেম্বর ২০২৫

সাটুরিয়া খালপাড় থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার 

সাটুরিয়া খালপাড় থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পানাইজুরী গ্রামে আনছার উদ্দিন (৬৫)নামে এক বৃদ্ধের মৃতদেহ সকালে খালপার থেকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

রবিবার (৩০ নভেম্বর) সকালে খালের পাড় থেকে এক বৃদ্ধের  লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার  রাত নয়টার  দিকে উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানাইজুরী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে জুতা মোবাইল উদ্ধার করা হয়েছে।

নিহত বৃদ্ধের নাম আনছার উদ্দিন (৬৫) তিনি সাটুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পানাইজুরী এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে। তিনি পেশাই একজন কৃষক।

সাটুরিয়া থানার এস আই রিপন সরকার বলেন, গতকাল রাত  থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে  স্থানীয় লোকজন পানাইজুরী খালের পাড়ে আনসার উদ্দিনের  লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সর্বশেষ

জনপ্রিয়