সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ৩০ জানুয়ারি ২০২৬

ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ

ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষের পথে থাকায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনীত করেছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে বলেন, ফেডারেল রিজার্ভের ১৭তম চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শকে মনোনয়ন দেওয়া হচ্ছে। ট্রাম্প বলেন, দীর্ঘদিনের পরিচিত ও দক্ষ ব্যক্তি হিসেবে ওয়ার্শ মার্কিন ইতিহাসের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করবেন।

বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ মে ২০২৬-এ শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে মনোনীত ৫৫ বছর বয়সি কেভিন ওয়ার্শ বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউট-এ ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত।

কেভিন ওয়ার্শ ২০০৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ গভর্নর হিসেবে ফেডারেল রিজার্ভে যোগ দিয়ে ইতিহাস গড়েন। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় তিনি হোয়াইট হাউসে অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: