সোমবার , ১৩ জুলাই ২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশিত: ২১:১৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

মিডিয়ায় জামায়াতে ইসলামী বিরোধী মিথ্যাচারের বিরুদ্ধে আক্রমণ ডা. ফখরুদ্দিন মানিকের

মিডিয়ায় জামায়াতে ইসলামী বিরোধী মিথ্যাচারের বিরুদ্ধে আক্রমণ  ডা. ফখরুদ্দিন মানিকের

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী যারা মিডিয়ায় অব্যাহত ট্রায়াল ও মিথ্যাচার করছেন, তারা অচিরেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন বলে মন্তব্য করেছেন ফেনী-০৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

রোববার (১ ফেব্রুয়ারি) দাগনভুইয়া রামনগর ইউনিয়নস্থ তালতলি বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা মায়ের কোলে শিশুর মতো নিরাপদে থাকবেন। যারা আজ বিভিন্নভাবে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার জন্য নারীদেরকে কেন্দ্র করে ন্যারেটিভ তৈরি করছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নিরব ব্যালট বিপ্লবের মাধ্যমে এই দেশের নারীরা তার জবাব দেবেন।”

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডা. মো. ফখরুদ্দিন মানিক নিয়মিত নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিনব্যাপী তিনি দাগনভুইয়া উপজেলার রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

এই সময় উঠান বৈঠকে নারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েকটি উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে তিনি ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ ইয়াকুবপুরে গণসংযোগের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়