খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু
আলমগীর হান্নান, খুলনা ব্যুরো : সোমবার (২ ফ্রেব্রুয়ারি) খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা বিভাগের তিনজেলা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর নির্বাচনী জনসভায় দশ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপুর্ণ।
নির্বাচনে মানুষ বিনাবাঁধায় ভোট দিতে চায়। আসন্ন নির্বাচনে বিগত নির্বাচনের চেয়ে ভাল ফলাফল হবে। নির্বাচনে ভোট ডাকাতরা নেই, বাঁধা দেয়ার কেউ নেই। বাঁধাহীন নির্বাচন হবে এবং সবাই সেই নির্বাচনে ভোট দিবে।