সোমবার , ১৩ জুলাই ২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশিত: ২০:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীর দাগনভূঞায় ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়

ফেনীর দাগনভূঞায় ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মনিরা হক। 

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ফেনী জেলার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দীন। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সৌভিক রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা, নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনানুগ আচরণ নিশ্চিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: