ভোলায় উপ-সহকারী প্রকৌশলীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলী সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।রবিবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি কৃত ৩৩% কোটা সংরক্ষণ বাতিলের জন্য কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আইডিবির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহিউদ্দিন, শিউলি আক্তার, ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।





































