সোমবার , ১৩ জুলাই ২০২৬

সাভার প্রতিনিধি,সাইফুল ইসলাম শাওন

প্রকাশিত: ১৮:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি ) সকালে সাভার প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চ্যানেল এস টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। চ্যানেল এস টিভির সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাভারে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা চ্যানেল এস টিভির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও দেশ ও জনগণের পক্ষে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়