সোমবার , ১৩ জুলাই ২০২৬

মো. মঈনুল হক লিপু,ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন তাঁর মা। রবিবার দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযোগ অনুযায়ী, ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পালানোর চেষ্টা করলেও পুলিশ গিয়ে তাকে আটক করে। সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাগর খান নেশাগ্রস্ত এবং কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সঙ্গে তার আচরণ অস্বাভাবিক ছিল এবং প্রায়ই তিনি মাকে মারধর করতেন। রবিবার দুপুরে মায়ের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এবং তিনি দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। আশপাশের লোকজন শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, মৃতদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়