সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ৩১ জানুয়ারি ২০২৬

ইরানের উপদেষ্টা শামখানি হুঁশিয়ারি: হামলা হলে ইসরায়েলের গভীরে জবাব দেওয়া হবে

ইরানের উপদেষ্টা শামখানি হুঁশিয়ারি: হামলা হলে ইসরায়েলের গভীরে জবাব দেওয়া হবে

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি সতর্ক করে বলেছেন, কোনো ধরনের হামলা হলে ইরান ইসরায়েলের গভীরে প্রতিক্রিয়া জানাবে।

শনিবার (৩১ জানুয়ারি) এক অনুষ্ঠানে ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শামখানি বলেছেন, “শত্রুর যে কোনো পদক্ষেপের বিপরীতে আনুপাতিক, কার্যকর ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে পরিকল্পনা করছে, তা সম্পর্কে পূর্ণ ধারণা রয়েছে এবং প্রয়োজন হলে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুর পরিকল্পনাকে শুরুতেই ব্যর্থ করবে।

এর আগে ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামিও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে সামরিক মোতায়েনের পর ইরানের বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শত্রু যদি ভুল করে হামলা চালায়, তবে তা নিজস্ব নিরাপত্তা, পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইসরায়েলের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে।” হাতামি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী “সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও সামরিক প্রস্তুতিতে” রয়েছে।

সম্প্রতি ইরানি কর্তৃপক্ষ দুই সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নৌ-বহর মোতায়েন করেছে। এই পদক্ষেপে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের আশঙ্কা বেড়েছে। ইরান পূর্বেই জানিয়েছে, হামলার ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জাহাজ ও মিত্র দেশ—বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: