সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ২৯ জানুয়ারি ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটা হবে ডিজিটাল: মাউশি নতুন নির্দেশনা জারি

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটা হবে ডিজিটাল: মাউশি নতুন নির্দেশনা জারি

সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং শিক্ষা অফিসগুলোতে সব ধরনের কেনাকাটা ডিজিটাল পোর্টালের মাধ্যমে করতে হবে বলে নতুন নির্দেশনা দিয়েছে মাউশি। এতে ভুয়া বিল-ভাউচার ও আর্থিক অনিয়ম ঠেকানো হবে।

মাউশি জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হওয়া ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ অনুযায়ী সব সরকারি ক্রয় ই-জিপি পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান বিশেষ কারণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে না পারলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর অনুমোদন নিতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়, সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ টিটিসি, এইচএসটিটিআই ও এনএএএনডি একাডেমিও এই পদ্ধতি অনুসরণ করবে।

প্রতিষ্ঠানগুলোকে ডোমেন আইডি ও কর্মকর্তাদের ইউজার আইডি খোলার জন্য নির্ধারিত ছক অনুযায়ী পদক্ষেপ নিতে বলা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল পোর্টালে কেনাকাটা স্বচ্ছ হবে এবং টেন্ডারবাজি ও দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে।

সর্বশেষ

জনপ্রিয়