শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ জানুয়ারি ২০২৬

আরব আমিরাতে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যাবে না

আরব আমিরাতে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা যাবে না

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈধভাবে কাজ করতে হলে সরকারের অনুমোদিত ওয়ার্ক পারমিট থাকা বাধ্যতামূলক। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় আবারও এটি স্মরণ করিয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নিয়োগকর্তা অনুমোদিত প্রক্রিয়া ছাড়া শ্রমিককে নিয়োগ বা কাজে নিয়োজিত করতে পারবেন না।

বর্তমানে ইউএই ১২ ধরনের ওয়ার্ক পারমিট স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পারমিট, দেশীয় ট্রান্সফার পারমিট, পারিবারিক স্পনসরশিপের অধীনে পারমিট, টেম্পোরারি ও মিশন পারমিট, পার্ট-টাইম পারমিট এবং ১৫–১৮ বছর বয়সী যুবকদের জন্য জুভেনাইল পারমিট।

মন্ত্রণালয় বলেছে, এই নিয়ম শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষা করে এবং শ্রমবাজারকে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত রাখে। বৈধ পারমিট ছাড়া কাজ করা বা করানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়