সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩১, ২৫ জানুয়ারি ২০২৬

বছরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

বছরের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৭ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার)। প্রতি দিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ১৬৬ কোটি ২০ লাখ ডলার, যা থেকে দেখা যায় বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মাত্র ২৪ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৪ কোটি ৬০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১,৮৭৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২১.৪০ শতাংশ বৃদ্ধি।

গত বছরের বিভিন্ন মাসের রেমিট্যান্সের পরিসংখ্যানও উল্লেখযোগ্য- 

  • ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ।
  • নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার, অক্টোবর ও সেপ্টেম্বর যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
  • জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বমোট ৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার (৩০.৩২ বিলিয়ন ডলার), যা বাংলাদেশের ইতিহাসে একটি অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সর্বশেষ

জনপ্রিয়