সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ২৭ জানুয়ারি ২০২৬

সুদের হার না কমিয়ে আর্থিক খাতকে পূর্বাবস্থায় ফেরানো যাবে না: বাংলাদেশ ব্যাংক গভর্নর

সুদের হার না কমিয়ে আর্থিক খাতকে পূর্বাবস্থায় ফেরানো যাবে না: বাংলাদেশ ব্যাংক গভর্নর

দেশের অর্থনীতি আর কখনও নয়-ছয়ের সুদের হারে ফিরে যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অফ এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, বর্তমানে সুদের হার অনেক বেশি। এলডিসিতে যাওয়া সময়ের প্রয়োজন, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে নয়-ছয়ের সুদের হার আর কার্যকর হবে না। সুদের হার বাজারভিত্তিক হবে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর নির্ভর করবে। খেলাপি ঋণ কমানো, আমানতকারীদের ফেরত দেয়া, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ও রিজার্ভ সুদৃঢ় করা অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি।

অন্যদিকে, অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (ICC) বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ বলেন, এ পর্যন্ত ১২ লাখ মানুষ বেকার হয়েছে। বেসরকারি খাতে ঋণ কমেছে, তবে সরকারের ঋণ বেড়েছে। শুধু কঠোর মুদ্রানীতি প্রয়োগ করে আর্থিক খাতকে পুনরুদ্ধার করা সম্ভব নয়।

সর্বশেষ

জনপ্রিয়