সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ৩০ জানুয়ারি ২০২৬

মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে: সামরিক মুখপাত্র

মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে: সামরিক মুখপাত্র

ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, ইরান দোনো বিমানবাহী রণতরী এবং মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়া জানাবে। আকরামিনিয়া বলেন, মার্কিন বাহিনীর ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালেই আছে। কোনো ভুল হিসাব হলে এটি ছোট খুচরা আক্রমণ বা পরের দিনের টুইটের মতো হবে না।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে সময়সীমা নির্ধারণ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এছাড়া, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হুমকি-পাল্টা হুমকির প্রেক্ষাপটে পুরো মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে পুনরায় পারমাণবিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি এড়ানো যায়।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: