সোমবার , ১৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৩১ জানুয়ারি ২০২৬

পাকিস্তানে সমন্বিত হামলায় অন্তত ৮ পুলিশ নিহত

পাকিস্তানে সমন্বিত হামলায় অন্তত ৮ পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলাটি প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ বেলুচিস্তানের একাধিক শহরে সংঘটিত হয়েছে, যেখানে বন্দুকধারীরা স্থানীয় পুলিশ স্টেশনগুলোকে লক্ষ্যবস্তু করে আগ্নেয়াস্ত্র এবং আত্মঘাতী হামলা চালায়।

পাকিস্তান দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে লড়াই করছে। বিদ্রোহীরা প্রদেশের খনিজ সমৃদ্ধ এলাকায় রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক এবং অ-স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কোয়েটার একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, দুর্বল পরিকল্পনা এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আক্রমণগুলো আংশিকভাবে ব্যর্থ হয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে তিনি মন্তব্য করেননি।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও অপহরণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হচ্ছে। পাকিস্তান সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য দেয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: