সোমবার , ১৩ জুলাই ২০২৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণে প্রযুক্তিগত জটিলতা, সোমবার পাওয়া যাবে

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণে প্রযুক্তিগত জটিলতা, সোমবার পাওয়া যাবে

প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবের মাধ্যমে সম্মানী ভাতা জমা হয়। তবে এবার নির্ধারিত সময়ে টাকা না পৌঁছায় বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা ও শঙ্কা দেখা দেয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সুবিধাভোগী মুক্তিযোদ্ধা বা তাদের স্বজনরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে ভাতার টাকা তুলতে পারবেন।

জানা গেছে, প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা প্রদান করা হয়। সেই নিয়ম অনুযায়ী, গত ২৯ জানুয়ারি টাকা জমা হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন টাকা জমা না হওয়া এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সুবিধাভোগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। রোববার (১ ফেব্রুয়ারি) ব্যাংক খোলার পরও টাকা না আসায় দুশ্চিন্তা আরও বেড়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী গণমাধ্যমকে জানান, অনলাইনে প্রযুক্তিগত সামান্য ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ভাতার টাকা ব্যাংকে পৌঁছায়নি। ফলে সুবিধাভোগীরা সাময়িক জটিলতায় পড়েছেন। তবে সোমবারের মধ্যে সব সুবিধাভোগী তাদের ভাতা পাবেন।

সর্বশেষ

জনপ্রিয়