সোমবার , ১৩ জুলাই ২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশিত: ১৮:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ : সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু

১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ :  সোনাগাজীতে আবদুল আউয়াল মিন্টু

ফেনী-৩ ( দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন ১২ ফেব্রুয়ারি নির্ধারণ হবে দেশের গতিপথ। দেশ গভীর সঙ্কটে মধ্যে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এ সঙ্কট থেকে উত্তরণে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের বিকল্প নেই। 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উকিল বাড়ির দরজায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মিন্টু।
 তিনি বলেন, একমাত্র দল বিএনপিই পারে দেশকে এ শঙ্কট থেকে উত্তরনের পথ দেখাতে। তারেক রহমানই এ মুহূর্তে দেশ পরিচালনার দক্ষ ও যোগ্য নেতা। সম্প্রীতি বজায় রাখার অঙ্গিকার করে মিন্টু বলেন, বিএনপিই দেশে বহুদলীয় গণতন্ত্র ও সব ধর্ম বর্নের প্রবক্তা।

ভোট দিলেই হবে না, ভোট গননা করে তার প্রণমানপত্র নিয়ে কেন্দ্র থেকে ফিরতে নেতাকর্মীদেন প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে জনগনের ১৬ বছরের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আক্ষেপ গুঁছবে।

পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পন:প্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই।

এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব এলাকার সব সমস্যা সম্পর্কে অবগত,  আমার কাছে সবাই সমান সুযোগ সুবিধা পাবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয় করলে এলাকার সামাজিক অর্থনৈতিক, কর্মসংস্থান জীবন মান উন্নয়নে কাজ করবেন।  

এছাড়া দিনব্যাপি তিনি তাকিয়া বাজার, কাজিরহাট, বড় ঈদগাহ, আড়কাইম, বকুলতলা, গুনক ঈদগাহ, বসাক গ্রাম, উকিলবাড়ির দরজা, লক্ষ্মীপুর সরকারি প্রাথমুক বিদ্যালয়, ভূঁঞাবাড়ির দরজা, বক্তারমুন্সি বাজার, লকুর দোকান ও মঙ্গলকান্দি দীঘিরপাড় বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।  

এসব কর্সূচিতে কেন্দ্রীয় মহিলাদল নেত্রী এডভোকেট শাহনা আক্তার শানু, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, বিএনপি নেতা মনোয়ার হোসেন দুলাল, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, চরচান্দিয়া ইউনিয়নেন সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ,  সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহ, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির সদস্য এডভোকেট শহীদুল আলম ইমরান উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

 

সর্বশেষ

জনপ্রিয়